ইতিহাস বই ফেসবুক গ্রূপ ও তার উদ্দেশ্য ইতিহাস বই ফেসবুক গ্ৰুপ ও তার উদ্দেশ্য এই গ্রুপটি শুধুমাত্র ইতিহাসের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য তৈরি। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এর সদস্য হতে পারবে। উদ্দেশ্য : প্রাইভেট টিউশন ছাড়াই ইতিহাসে ভালো রেজাল্ট করতে ছাত্রছাত্রীদের সাহায্য করা। কারা যুক্ত হতে পারেন : ১) ইতিহাসের যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা চান ইতিহাস বিষয়টি সহজ করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে যাতে তাদের গৃহশিক্ষকের প্রয়োজন না হয় তাদের জন্য এই গ্রূপ। ২) যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাসে অল্প সময়ের মধ্যে তাদের প্ৰয়োজন মিটছে না তাদের জন্য এই গ্রুপ। ৩) লজ্জা, হীনমন্যতা বোধ বা ভয়ে ছাত্রছাত্রীরা ক্লাসের শিক্ষক-শিক্ষিকার কাছে নিজের মনের কথা (পড়াশুনা সংক্রান্ত) বলতে পারছে না তারা এই গ্রুপে যোগ দিতে পারবে। কীভাবে এই সাহায্য পাওয়া বা দেওয়া যাবে : (ক) ছাত্রছাত্রীরা যেভাবে সাহায্য পাবে : ১) ছাত্রছাত্রীরা এখানে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সাহায্য পরস্পর পরস্পরকে করতে পারবে। ২) এই বিষয়ে 'ইতিহাস বই' শিরোনামে ওয়েব সাইট তৈরি করা হয়েছে যার লিঙ্ক এখানে দেওয়া থাকবে সে...