সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উচ্চমাধ্যমিক ইতিহাসের সিলেবাসে বদল

উচ্চমাধ্যমিক ইতিহাসের সিলেবাসে বদল এই সময়: একাদশ- দ্বাদশে সিলেবাস দু'মাসের নতুন চালুর মাথায় তিনটি বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজনে কিছু পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সবচেয়ে বেশি বদল এসেছে উচ্চ মাধ্যমিক স্তরে তৃতীয় সেমেস্টারে (আদশে) ইতিহাসের পাঠ্যক্রমে। সংসদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এখন পাঁচ জন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে। এই পাঁচ জন হলেন-আল মাসুদি (বাগদাদ), মার্কো পোলো (ইতালি), আব্দুর রজ্জাক (ইরান) এবং ফ্রান্সের তাভেরনিয়ের ও বার্নিয়ার। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শনিবার বলেন, 'আগে নির্ধারিত সিলেবাসে ৭০০ বছরের সময়সীমায় ৪০-৫০ জন পরিব্রাজকের ইতিহাস পড়ার কথা বলা হয়েছিল। তা থেকে প্রশ্ন করা ও পরীক্ষা দেওয়া কঠিন হতে পারত। তাই পাঁচ জন পরিব্রাজকের বিষয়ে জোর দেওয়া হয়েছে।' শিক্ষকদের একাংশের পর্যবেক্ষণ, সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের অতিরিক্ত চাপ কমাতেই সম্ভবত এই উদ্যোগ সংসদের। ইতিহাসের পাশাপাশি একাদশের প্রথম সেমেস্টারে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে 'ডিজিসিএসআইআর'-র বদলে 'ডিজিসিআইএস' পড়তে

সর্বাধিক পঠিত প্রশ্নগুলি দেখো