ইতিহাসে ভালো নম্বর পাওয়ার উপায় ইতিহাস বই ও কিছু কথা ইতিহাসে ভালো নম্বর পেতে গেলে দুটো শর্ত অবশ্যই পূরণ করতে হয়। এক) উত্তর লিখতে হবে যথাযথ (to the point)। এবং দুই) উত্তরটা হতে হবে সংক্ষিপ্ত (briefly)। ছাত্র জীবন থেকেই লক্ষ্য করেছি, এই দুটো শর্ত পূরণের ক্ষেত্রে ছেলেমেয়েদের খুবই সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধানের কথা মাথায় রেখেই আমি সহায়ক বই লেখার কথা ভাবি। সেই ভাবনা থেকেই ২০১৮ সাল নাগাদ নবম থেকে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত বই লেখার কাজ শুরু করি। প্রকাশকের সঙ্গে কথাও হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, ইতিমধ্যে শুরু হয়ে যায় করোনা অতিমারী। স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ছেলেমেয়েদের স্কুলে এসে পড়াশোনা করার সুযোগ। হঠাৎই একদিন মাথায় এল, বইটা যদি ডিজিটাল করা যায়, তবে ঘরে বসেই ছেলেমেয়েরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। ওয়েবসাইট ডিজাইনের কাজটা যেহেতু আমি নিজেই জানি, তাই মুহূর্ত দেরি না করে, শুরু করি ইতিহাস বইয়ের ডিজিটাল ভার্সন বের করার কাজ। প্রতিদিন লিখেছি এবং সঙ্গে সঙ্গে পোস্ট করেছি আমার নিজের তৈরি ওয়েবসাইট। এই বইয়ের হোম পেজ এর নাম হল : ইতিহাস বই : নবম থেকে বি ...
ইতিহাস বই : নবম - বি এ সুপ্রিয় ছাত্র-ছাত্রী, তোমরা এখন দেখছো ' ইতিহাস বই '। বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক প্রথম ও একমাত্র ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীদের ( নবম থেকে দ্বাদশ শ্রেণির) সাহায্য করার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু। আশা করি সাইটটি তোমাদের কাজে আসবে। যে ক্লাসের ইতিহাস প্রশ্ন ও উত্তর চাও নিচের সেই ক্লাসের লিংকের ওপর ক্লিক করো । ইতিহাস বই নবম শ্রেণি ।👈 ক্লিক করো ইতিহাস বই দশম শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই একাদশ শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই দ্বাদশ শ্রেণি ।👈 ক্লিক করো 📗📙 ইতিহাস বই ওয়েব সাইট দেখার নিয়ম :📘📙 তবে এখান থেকে সাহায্য পেতে হলে এই সাইট ব্যবহারের কিছু নিয়ম তোমার জানা দরকার। আমি ধরে নিচ্ছি তুমি নবম শ্রেণিতে পড়। প্রথম অধ্যায়ের প্রশ্ন পেতে চাও। সেই অনুযায়ী নিয়ম ব্যাখ্যা করছি। ১ ) প্রথমেই তোমাকে যে শ্রেণিতে (ক্লাসে) পড় (মেনুবারে থাকা) সেই শ্রেণিতে (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির যেকোন একটিতে) ক্লিক করতে হবে। ২ ) এরপর যে পেজ খ...