ইতিহাসে ভালো নম্বর পাওয়ার উপায়
ইতিহাস বই ও কিছু কথা
ইতিহাসে ভালো নম্বর পেতে গেলে দুটো শর্ত অবশ্যই পূরণ করতে হয়। এক) উত্তর লিখতে হবে যথাযথ (to the point)। এবং দুই) উত্তরটা হতে হবে সংক্ষিপ্ত (briefly)।
ছাত্র জীবন থেকেই লক্ষ্য করেছি, এই দুটো শর্ত পূরণের ক্ষেত্রে ছেলেমেয়েদের খুবই সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধানের কথা মাথায় রেখেই আমি সহায়ক বই লেখার কথা ভাবি।
সেই ভাবনা থেকেই ২০১৮ সাল নাগাদ নবম থেকে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত বই লেখার কাজ শুরু করি। প্রকাশকের সঙ্গে কথাও হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, ইতিমধ্যে শুরু হয়ে যায় করোনা অতিমারী। স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ছেলেমেয়েদের স্কুলে এসে পড়াশোনা করার সুযোগ।
হঠাৎই একদিন মাথায় এল, বইটা যদি ডিজিটাল করা যায়, তবে ঘরে বসেই ছেলেমেয়েরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। ওয়েবসাইট ডিজাইনের কাজটা যেহেতু আমি নিজেই জানি, তাই মুহূর্ত দেরি না করে, শুরু করি ইতিহাস বইয়ের ডিজিটাল ভার্সন বের করার কাজ। প্রতিদিন লিখেছি এবং সঙ্গে সঙ্গে পোস্ট করেছি আমার নিজের তৈরি ওয়েবসাইট। এই বইয়ের হোম পেজ এর নাম হল : ইতিহাস বই : নবম থেকে বি এ।
নিজের স্কুলের ছেলেমেয়েদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলাম বইয়ের লিংক। সবার ব্যবহার করার সুযোগ না থাকলেও (আর্থিক কারণে) জানতাম অনেকেরই আছে। কয়েক দিনের মধ্যেই দেখলাম, অনেকেই তা ব্যবহার করছে।
আমার স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য লিখতে লিখতে হঠাৎ একদিন মনে হল, বইটা শুধুমাত্র নিজের স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, যদি ফেসবুকে গ্রুপ খুলে তাতে শেয়ার করি, তাহলে বাংলা মাধ্যম স্কুলের ছেলেমেয়েরা এর থেকে সাহায্য পেতে পারে। যেমন ভাবা, তেমন কাজ; সংগে সংগে। খুলে ফেললাম ইতিহাস বই (HISTORY BOOK) নামে ফেসবুক গ্রুপ (বর্তমানে যার সদস্য সংখ্যা দশ হাজার ছিঁইছুঁই)। দ্রুত ছড়িয়ে গেল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। অসংখ্য ছেলেমেয়ে এবং অভিভাবক গ্রুপে, মেসেঞ্জারে, ইতিহাস বইয়ের কমেন্ট সেকশনে নিয়মিত লেখার অনুরোধ করলো। সেই শুরু।
এ পর্যন্ত লিখতে লিখতে মোট চারটি বই প্রায় কমপ্লিট করে ফেলেছি এবং গ্রাজুয়েশন এর বইটি অসম্পূর্ণ হলেও লেখার কাজ চলছে।
আপনি যদি চান এই বইগুলো আপনার সন্তান বা আপনজনের ক্ষেত্রেও ব্যবহার করতে, করতে পারেন। এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। বইগুলোর নাম হল : (এই নামে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন)
৬) ইতিহাস বই : বি এ (পাস ও অনার্স)
ইতিহাস বই : Question Bank আসলে একটি প্রশ্ন সংকলন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ মোট চারটি ক্লাসের বিভিন্ন বছরের প্রশ্ন এখানে পাওয়া যায়।
সেই সঙ্গে রেখেছি ঘরে বসে ছেলেমেয়েদের মকটেস্ট দেওয়ার ব্যবস্থাও। মোবাইল ফোন, ডেক্সটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে এই বইগুলো খুব সহজেই পড়া যায়। এবং মকটেস্টও দেওয়া যায়।
আপনারা চাইলেও বইটি ব্যবহার করতে পারেন, আপনার কিংবা আত্মীয়দের-পরিজন কিংবা পরিচিতজনদের ছেলেমেয়ের ইতিহাস পাঠের সহায়ক গ্রন্থ হিসেবে। ব্যবহার করলে আনন্দ পাব এবং অবশ্যই খুশি হব এই ভেবে যে পরিশ্রমটা এবং ডিজিটাল বই লেখার সিদ্ধান্তটা বৃথাই ছিল না।
----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন