সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইতিহাস বই (ওয়েব সাইট) দেখার নিয়ম :

ইতিহাস বই : নবম - বি এ সুপ্রিয় ছাত্র-ছাত্রী, তোমরা এখন দেখছো ' ইতিহাস বই '। বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক প্রথম ও একমাত্র   ওয়েবসাইট।  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীদের ( নবম থেকে দ্বাদশ শ্রেণির) সাহায্য করার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু। আশা করি সাইটটি তোমাদের কাজে আসবে।  যে ক্লাসের ইতিহাস প্রশ্ন ও উত্তর চাও নিচের সেই ক্লাসের লিংকের ওপর ক্লিক করো । ইতিহাস বই নবম শ্রেণি ।👈 ক্লিক করো ইতিহাস বই   দশম শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই   একাদশ শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই   দ্বাদশ শ্রেণি ।👈 ক্লিক করো 📗📙 ইতিহাস বই ওয়েব সাইট দেখার নিয়ম :📘📙 তবে এখান থেকে সাহায্য পেতে হলে এই সাইট ব্যবহারের কিছু নিয়ম তোমার জানা দরকার। আমি ধরে নিচ্ছি তুমি নবম শ্রেণিতে পড়। প্রথম অধ্যায়ের প্রশ্ন পেতে চাও। সেই অনুযায়ী নিয়ম ব্যাখ্যা করছি। ১ ) প্রথমেই তোমাকে যে শ্রেণিতে (ক্লাসে) পড় (মেনুবারে থাকা) সেই শ্রেণিতে (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির  যেকোন একটিতে) ক্লিক করতে হবে। ২ ) এরপর যে পেজ খ...

এশিয়াটিক সোসাইটি কী? গড়ে ওঠার উদ্দেশ্য কী ছিল?

উত্তর জানতে এখানে ক্লিক কর

জনশ্রুতি

উঃ জনশ্রুতি হল এমন ঐতিহাসিক বিবরণ যা, ১) যথাযথ তথ্য ও সন-তারিখ দ্বারা যাচাই করা যায় না, ২) যেগুলি বংশপরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায়। যেমন – কচ্ছপের পিঠে পৃথিবীর অবস্থান ও কচ্ছপের সামান্য নড়াচড়ার কারণে ভুমিকম্প হওয়ার কল্প-কাহিনি।

পৌরাণিক কাহিনি কী

পৌরাণিক কাহিনি হল প্রাগৈতিহাসিক যুগেই বিভিন্ন কাহিনী বা ঘটনা। এগুলি ঐতিহাসিক উপাদান হিসাবে ব্যবহার করা হয়। এর ভিত্তি হল মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানা রকম কল্প-কাহিনি। যেমন, ব্রহ্মার মানস কন্যা দেবী দুর্গার কাহিনি। ইনি দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য পৃথিবীতে আবির্ভুত হয়েছিলেন।

জনশ্রুতির শ্রেণিবিভাগ

প্রশ্ন উৎপত্তির বিচারে জনশ্রুতিগুলিকে কয়টি ধারায় ভাগ করা যায় ? উত্তর উৎপত্তির দিক থেকে বিচার করলে জনশ্রুতিগুলিকে দুইটি ধারায় ভাগ করা যায়। উদাহরণ - ১)   মানুষের দেখা ঘটনার বিবরণ। যেমন , নবাব সিরাজকে নিয়ে নানা কিংবদন্তি। ২) মানুষের না-দেখা ঘটনার বিবরণ। যেমন , কচ্ছপের পিঠে পৃথিবীর অবস্থান ও তার নড়ে ওঠার কারণে ভুমিকম্প হওয়ার কাহিনি। কিন্তু সাধারণভাবে জনশ্রুতিকে পাঁচ ভাগে ভাগ করা হয় – ১) পৌরাণিক কাহিনি ২) কিংবদন্তী ৩) লোককথা ৪) স্মৃতিকথা এবং ৫) মৌখিক ঐতিহ্য

সর্বাধিক পঠিত প্রশ্নগুলি দেখো