সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এসএসসির নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফল

এসএসসির নিয়োগ পরীক্ষার ২০২৫-এর ফলাফল :

SSC Recruitment Exam 2025 Result,এসএসসির নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফল,
এসএসসির নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফল
প্রকাশ হতে চলেছে এসএসসি নিয়োগ পরীক্ষার একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল। আজ ৭ নভেম্বর সন্ধ্যায় ৮ টায় প্রকাশিত হবে এই রেজাল্ট। প্রকাশিত হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তবে মনে রাখতে হবে, প্রকাশের সময় সম্পর্কে এসএসসি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি। 

এবছর উচ্চ মাধ্যমিক বিভাগে ৩৫ টি বিষয়ে লিখিত পরীক্ষা হয়েছে। এই চূড়ান্ত ‘আনসার কি’ সহ এই সব কটি বিষয়ের রেজাল্ট প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

ফলাফল দেখার জন্য 👉 এখানে ক্লিক করুন (সন্ধ্যা ৮ টায়)

রেজাল্ট প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মধ্যে শুরু হবে ইন্টারভিউ। প্রতি ১০০ টি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন ১৬০ জন পরীক্ষার্থী। এই হিসেব অনুযায়ী ইন্টারভিউ এর ডাক পাবেন প্রায় কুড়ি হাজারের মতো চাকরিপ্রার্থী। 

তবে ইন্টারভিউ হবে আঞ্চলিকভাবে। এসএসসির আঞ্চলিক অফিসগুলোতে এই ইন্টারভিউ-এর জন্য চাকরিপ্রার্থীদের ডাকা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী কয়েকদনের মধ্যেই নবম দশম শ্রেণির জন্য নেওয়া পরীক্ষার ফলাফল ও প্রকাশিত হবে। এই দুই স্তরে শুন্য পদের মোট সংখ্যা ৩৫ হাজার ৭২৬ । এর মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ১২ হাজার ৫ শ ১৪টি শূন্যপদ রয়েছে। বাকি ২৩,২১২টি শূন্যপদ নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য।

পরীক্ষার ফলাফল দেখার জন্য 👉 এখানে ক্লিক করুন (সন্ধ্যা ৮ টায়)

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত প্রশ্নগুলি দেখো