ইতিহাস পড়ো, কেরিয়ার গড়ো : ইতিহাস পড়ো, কেরিয়ার গড়ো Study history, build a career. ইতিহাস কী : ইতিহাস হল মানব সভ্যতার ক্রম বিবর্তনের ধারাবাহিক বিবরণ। তাই ইতিহাস জানা মানে মানব সভ্যতা কিভাবে এগিয়ে আজকের উন্নত তার ও পর্যায়ে পৌঁছেছে তার খুঁটিনাটি জানার সুযোগ। এই সুযোগ পেতে হলে আমাদের ইতিহাস বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিতে হবে। মনে রাখতে হবে, ইতিহাস শুধুমাত্র অতীতের পচা গলা অবশেষে নয়। ইতিহাস আগামী ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। ইতিহাস কেন পড়বো : ইতিহাসে অনার্স কোর্স শুধু ঐতিহাসিক ঘটনাবলির গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে না, সেই সঙ্গে সমালোচনামূলক চিন্তা, বিশ্লেষণাত্মক দক্ষতাও তৈরি করে। ইতিহাসে গবেষণা, দক্ষতা, উচ্চতর ডিগ্রি প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষায় চাকরিপ্রার্থীকে আলাদা সুবিধে দেয়। একইসঙ্গে রাজনীতিতে কেরিয়ার গড়তে সাহায্য করে। ইতিহাস পড়ার যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে ১০+২ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। অনেক বিশ্ববিদ্যালয় ৫০% থেকে ৬০% নূন্যতম নম্বর চায়, তবে মার্কসের তারতম্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। কিছু কলেজ মেধার ভিত্তিতে, কিছু প্রতিষ্ঠান প্রবেশিকার পরীক্ষার ...
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।